সুবর্ণচরে পুলিশ সদস্যের বাড়িতে দুর্ধর্ষ চুরি
মোঃ ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী : নোয়াখালীর সুবর্ণচর উপজেলার পুলিশ সদস্য রিফাতের বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চোরেদল গভীর রাতে জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে নগদ টাকা, স্বর্ণালংকারসহ প্রায় ৩১ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
আজ মঙ্গলবার গভীর রাতের কোন এক সময় পূর্বচরবাটা এলাকায় আনছার মিয়ার হাট এলাকার এ ঘটনা ঘটে। ডাকাত দল দুইটি বাড়িতে হানা দেয়।
ভুক্তভোগী পুলিশ সদস্য রিফাত জানান, সংঘবদ্ধ চোরের দল ঘরের সবাইকে জিম্মি করে আলমারি ও বিভিন্ন কক্ষ তছনছ চালিয়ে নগদ প্রায় ৬ থেকে ৭ লাখ টাকা ১০ ভরি স্বর্ণালংকার লুট করে নেয়। আলমারিতে তার ছোট বোনের বিয়ের গয়না রয়েছে।
এ বিষয়ে চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার তদন্ত চলছে এবং জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা করা হচ্ছে।
(এস/এসপি/মে ১৯, ২০২৬)
