মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরে মাতৃদুগ্ধ বিকল্প আইন ২০১৩ ও বিধিমালা ২০১৭ বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়। আজ মঙ্গলবার দিনব্যাপী কর্মশালাটি মাদারীপুর সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। 

ঢাকা মহাখালী জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের বাস্তবায়নে ও মাদারীপুর সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে কর্মশালায় সভাপতিত্ব করেন মাদারীপুরের ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. সরদার মোহাম্মদ খলিলুজাজ্জামান।

এসময় মাতৃদুগ্ধ বিষয় নিয়ে আলোচনা করেন ঢাকা মহাখালী জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের সহকারী পরিচালক ডা. শ্যামল কুমার ও ক্লিনিশিয়ান ডা. ইকরামুল হক।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ফাতিমা আজরিন তন্বী, মাদারীপুরের সহকারী পুলিশ সুপার (অপস্) বিমল চন্দ্র বর্মন।

আরো উপস্থিত ছিলেন মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. অখিল সরকার, ডা. মো একরামুল হক প্রমুখ।

(এএসএ/এসপি/মে ১৯, ২০২৬)