রাজৈরে ভূমি সেবা মেলা শুরু
বিপুল কুমার দাস, রাজৈর : জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” এই স্লোগানে সামনে রেখে সারা দেশের ন্যায় মাদারীপুরের রাজৈর উপজেলায় তিনদিন ব্যাপী ভূমিসেবা মেলা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। এই মেলা চলবে আরোও দুই দিন।
আজ মঙ্গলবার সকালে উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে এ মেলার আয়োজন করা হয়। মেলা উপলক্ষে উপজেলা ভূমি অফিসের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ভূমি অফিসে এসে শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. মাহফুজুল হক,রাজৈর সহকারী কমিশনার (ভূমি) মো. নাহিদ নিয়াজ শিশিরসহ উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন শ্রেণি-পেশার সেবাগ্রহীতা ও সাংবাদিকরা।
মেলায় নাগরিকদের জন্য বিনামূল্যে বিভিন্ন ভূমিসেবা প্রদান করা হয়। এছাড়াও আধুনিক ও ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে বিভিন্ন তথ্যভিত্তিক কার্যক্রম পরিচালনা করা হয়।
আয়োজকরা জানান, ভূমি সংক্রান্ত সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে এবং হয়রানি কমাতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ভূমিসেবা মেলার মাধ্যমে সাধারণ মানুষ সহজে ও দ্রুত সেবা গ্রহণ করতে পারবে।
(এএসএ/এসপি/মে ১৯, ২০২৬)
