এ,কে, আজাদ, রাজবাড়ী : ১৯ মে মঙ্গলবার পাংশা পৌরসভা কার্যালয়ে আসন্ন পবিত্র ঈদ-উল- আযহা উপলক্ষ্যে ভিফিএফ এর চাউল বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। ভিজিএফ কার্যক্রম এর আওতায় পৌরসভার দরিদ্র ৪৬২৫ জন নাগরিককে ১০ কেজি করে চাউল বিনামূল্যে সরবরাহ করা হবে।

কার্যক্রমের শুরুতে পাংশা পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মো: রিফাতুল হক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাঃ গিয়াস উদ্দিন খান, উপজেলা শিক্ষা অফিসার সাইফুন্নাহার ও যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর হোসেন উপস্থিত থেকে ওজনের মেশিন ক্যালিব্রেশন পরীক্ষা করেন এবং চাউলের পরিমান নির্ধারণ করে দেন ও সেই মোতাবেক চাউল বিতরণ করা হয়। বৃহস্পতিবার এই কার্যক্রম শেষ হবে।

(একে/এএস/মে ২০, ২০২৬)