সালথায় পশু জবাই ও কোরবানির চামড়া সংরক্ষণে জনসচেতনতামূলক প্রশিক্ষণ
সালথা প্রতিনিধি : ফরিদপুরের সালথায় যথা নিয়মে পশু জবাই ও কোরবানির চামড়া সংরক্ষণে জনসচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে আজ বুধবার সকালে উপজেলা হল রুমে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার দবির উদ্দিনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ মামুন সরকার, সালথা থানা অফিসার ইনচার্জ (ওসি) বাবলুর রহমান খান, সালথা ভেটেরিনারি সার্জন ডাঃ মোঃ মশিউর রহমান, সালথা প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম নাহিদ, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, মুফতি মো: মফিজুর রহমান, মুফতি মো: রবিউল ইসলাম প্রমূখ।
এছাড়াও উক্ত প্রশিক্ষণে সালথা উপজেলার বিভিন্ন এতিমখানা, মসজিদ, মাদ্রাসা, লিল্লাহ বোডিংয়ের দায়িত্বপ্রাপ্ত মুহতারিম, ইমাম, মুয়াজ্জিন, চামড়া ব্যবসায়ীসহ সংশ্লিষ্ট অংশীজন অংশগ্রহণ করেন।
কর্মশালায় কোরবানিকৃত পশুর চামড়া সংগ্রহ, সংরক্ষণ ও বাজারজাতকরণে করণীয় বিষয়ে বাস্তবভিত্তিক দিকনির্দেশনা প্রদান করা হয়। বিশেষ করে চামড়া নষ্ট হওয়া রোধে সময়মতো ও সঠিক পরিমাণে লবণ প্রয়োগের গুরুত্ব, পরিষ্কার স্থানে সংরক্ষণ, পরিবহনের সঠিক পদ্ধতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।
(এএন/এসপি/মে ২০, ২০২৬)
