আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : বরিশালের গৌরনদীতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদ্যাপন উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গৌরনদী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের আয়োজনে আজ বুধবার সকালে র‌্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।

র‌্যালী শেষে স্টেশন অফিসার মিজানুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মোঃ ইব্রাহীম।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ মেহেদী হাসান, উপজেলা বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান, গৌরনদী মডেল থানার ওসি মোঃ তারিক হাসান রাসেল, প্রেসক্লাবের সভাপতি জহিরুল ইসলাম জহির, পৌর বিএনপি’র ভারপ্রাপ্ত সদস্য সচিব শফিকুর রহমান শরীফ স্বপন, জেলা যুবদলের সাবেক সভাপতি মোল্লা মাহফুজ সহ অন্যান্যরা।

(টিবি/এসপি/মে ২০, ২০২৬)