টাঙ্গাইল প্রতিনিধি : ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের ভাতকুড়া এলাকায় ট্রাক উল্টে রাসেল মিয়া (২০) নামে এক চালকের মৃত্যু হয়েছে। আজ বুধবার সকালে দুর্ঘটনাটি ঘটে। 

নিহত রাসেল মিয়া টাঙ্গাইলের ভুঞাপুর উপজেলার সিরাজকান্দি এলাকার জহিরুল ইসলামের ছেলে।

পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা ট্রাকটি যমুনা সেতুমুখী লেনে ভাতকুড়া এলাকায় পৌঁছালে চালক ঘুমিয়ে পড়েন। ফলে ট্রাকটি রাস্তার বিভাজনের ওপর উঠে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই চালকের মৃত্যু হয়। টাঙ্গাইল ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

এলেঙ্গা হাইওয়ে থানার সার্জেন্ট সাজিদুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

(এসএম/এসপি/মে ২০, ২০২৬)