প্রসেনজিৎ বিশ্বাস, নগরকান্দা : ফরিদপুরের নগরকান্দায় ট্রেনে কাটা পড়ে আওয়াল মিয়া (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুর আনুমানিক ২টা ৪০ মিনিটে নগরকান্দা থানাধীন ডাঙ্গী ইউনিয়নের শ্রীরামপট্টি স্কুল সংলগ্ন রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আওয়াল মিয়া নগরকান্দা উপজেলার কাকরাইল এলাকার বাসিন্দা। তিনি রেললাইনের ওপর অবস্থানকালে ফরিদপুর থেকে ঢাকাগামী মধুমতি এক্সপ্রেস ট্রেনের নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনায় তার মরদেহ দ্বিখণ্ডিত হয়।

খবর পেয়ে নগরকান্দা থানার এসআই তারক বিশ্বাস ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে বিষয়টি রেলওয়ে পুলিশকে জানানো হয়। রেলওয়ে পুলিশ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করবে বলে জানিয়েছে থানা পুলিশ।

(পিবি/এএস/মে ২৭, ২০২৬)