গোপালগঞ্জে ভ্রাম্যমান আদালতের জরিমানা
তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : গোপালগঞ্জে ভ্রাম্যমান আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রুহুল আমীন শরীফ(সদর এসি ল্যান্ড) এবং ফারদিন খান প্রিন্স আজ শনিবার সকালে ঢাকা-খুলনা মহাসড়কে অভিযান চালিয়ে মটরসাইকেল চালকদের হেলমেট ও ড্রাইভিং লাইসেন্স না থাকার অপরাধে ৬ টি মামলা করে ৫ হাজার ১শ” টাকা জরিমানা করেছেন।
এছাড়া যাত্রীদের কাছ থেকে বেশী ভাড়া আদায় করার অভিযোগে রয়েল ট্রাভেলসকে ২ হাজার টাকা জরিমানা করে তা আদায় করেন। এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা জানান।
পরে সদর উপজেলার বিভিন্ন স্থানে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন ওই নির্বাহী ম্যজিস্ট্রেটগণ। তারা স্থানীয় জনগণকে বাড়ির আশপাশ এলাকা পরিষ্কার পরিচ্চন্ন রাখার আহ্বান জানান।
(টিবি/এসপি/মে ৩০, ২০২৬)
