রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : বিষধর সাপের কামড়ে কল্পনা রানী মল্লিক (৫২) নামে এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২ জুন) দুপুরে চিকিৎসাধীন অবস্থায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার শ্রীকলা গ্রামের নিরোদ কুমার মল্লিকের স্ত্রী।

মৃতের স্বজনরা জানান, সোমবার (১ জুন) দিবাগত রাত প্রায় ১২টার দিকে কল্পনা বাড়ির বারান্দায় অবস্থানকালে একটি বিষধর কালাচ (কালনাগিনী) সাপ কামড় দেয়। সাপের কামড়ের পর তাকে দ্রুত হাসপাতালে না নিয়ে প্রথমে স্থানীয় ওঝার মাধ্যমে সনাতন পদ্ধতিতে চিকিৎসার চেষ্টা করা হয়।

তবে দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পরও তার অবস্থার কোনো উন্নতি না হলে মঙ্গলবার সকালে তাকে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

(আরকে/এসপি/ জুন ০৩, ২০২৬)