শাহ্‌ আলম শাহী, দিনাজপুর : দিনাজপুরের কাহারোল উপজেলার বেশ কয়েকটি জামে মসজিদে মরদেহ বহনের জন্য ১৪টি খাটিয়া বিতরণ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে কাহারোল উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মোকলেদা খাতুন মীম-এর সভাপতিত্বে খাটিয়া বিতরণ কালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ মো. মনজুরুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে এমপি মনজুরুল ইসলাম বলেন, মানুষের কল্যাণে কাজ করাই আমাদের প্রধান দায়িত্ব। সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের প্রয়োজনীয়তা বিবেচনায় নিজ উদ্যোগে এসব খাটিয়া প্রদান করা হয়েছে। ভবিষ্যতেও এলাকার মানুষের পাশে থেকে জনকল্যাণমূলক কর্মকাণ্ড অব্যাহত থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ইশতিয়াক আহমেদ, কাহারোল থানার অফিসার ইনচার্জ মো. সেলিমুর রহমান, কাহারোল উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা বাদশা সহ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

(এসএস/এসপি/ জুন ০৪, ২০২৬)