মহম্মদপুরে বিভিন্ন সরকারি দপ্তরে কর্মকর্তাদের সাথে সংস্কৃতি মন্ত্রীর মতবিনিময়
মহম্মদপুর প্রতিনিধি : মাগুরার মহম্মদপুর উপজেলায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও সুধীজনদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী এমপি।
সভা শেষে অসহায় ও দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন,নগদ অর্থের চেক এবং প্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যে হুইলচেয়ার বিতরণ করেন তিনি।
শুক্রবার (৫ জুন) সন্ধ্যায় উপজেলা পরিষদের হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বেদবতী মিস্ত্রির সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সাদমান আকিব, এ্যাডঃ খান রোকন উজ্জামান, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ মতিউর রহমান, অধ্যক্ষ মৈমুর আলী মৃধা, মন্ত্রীর একান্ত সহকারী হরেকৃষ্ণ অধিকারী, মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ আশরাফুজ্জামান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কাজী আবু হাসান, ড. এম. এম. রইস উদ্দিনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুর রব এবং উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভা শেষে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থের চেক বিতরণ করাহয়। পাশাপাশি প্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যে হুইচেয়ার প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিবৃন্দ।
(বিএস/এসপি/ জুন ০৬, ২০২৬)
