গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে সচতনতামূলক র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শুরু করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে আবার সেখানেই এসে শেষ হয়।

দেশব্যাপী ডেঙ্গু রোগের বিস্তার রোধ ও সচেতনতা বৃদ্ধি এবং সমন্বিত প্রতিরোধমূলক কার্যক্রম জোরদার করার লক্ষ্যে এই র‌্যালী অনুষ্ঠিত হয়।

গোপালগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই র‌্যালীতে গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডাঃ কে এম বাবর, জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামান, পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ সহ সরকারী কর্মকর্তা, পৌরসভা কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মী ও গণমাধ্যম কর্মীরা র‌্যালীতে অংশ নেন।

র‌্যালী শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ডাঃ কে,এম বাবর এমপি ও জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামান বক্তব্য রাখেন।

(বি/এসপি/ জুন ০৬, ২০২৬)