পীরগঞ্জ-রাণীশংকৈলের জনপ্রিয় নেতা কামাল আনোয়ার যুবদলের কেন্দ্রীয় কমিটিতে
আহমেদ ইসমাম, ঠাকুরগাঁও : বাংলাদেশ জাদীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির ২য় সহ-সভাপতি পদে মনোনীত হয়েছেন ঠাকুরগাঁও রাণীশংকৈল উপজেলার কৃতি সন্তান কামাল আনোয়ার আহাম্মদ। তিনি পীরগঞ্জ-রাণীশংকৈলের এলাকায় তুমুল জনপ্রিয়। কর্মীবান্ধব ও সাধারণ মানুষের সাথে খুব সহজেই মিশতে পারায় এই জনপ্রিয়তা বলছেন সাধারণ জনগণ।
গতকাল বৃহস্পতিবার বিএনপির জ্যেষ্ঠ যুগ্ন মহাসচিব রহুল কবির রিজভী স্বাক্ষরিত কমিটিতে আব্দুল মনায়েম মুন্না সভাপতি ও নূরুল ইসলাম নয়নকে সাধারণ সম্পাদক করে মোট ১৫১ সদস্যর পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা করা হয়েছে। সে কমিটিতে কামাল আনোয়ার আহাম্মদ ২য় সহ-সভাপতি পদে মনোনীত হয়েছেন।
যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সভাপতি মনোনীত হওয়ায় কামাল আনোয়ার আহাম্মদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে রাণীশংকৈল উপজেলা যুবদল আনন্দ মিছিল করেছেন। বৃহস্পতিবার সন্ধায় এ মিছিলটি করেন যুবদলের নেতারা। এতে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সভাপতি শামীম সুমন,সাধারণ সম্পাদক আকতারুল ইসলাম পৌর যুবদলের সভাপতি ফারুক হোসেন সম্পাদক মৌমিন হোসেনসহ যুবদলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
কেন্দ্রীয় কমিটিতে পদ পাওয়া কামাল আনোয়ার আাহাম্মদ রাণীশংকৈল উপজেলার নন্দুয়ার ইউনিয়নের বাসিন্দা। সে ছাত্র জীবন থেকেই ঢাকায় রাজনীতি করতেন। কামাল আনোয়ার ঢাকা কলেজ ছাত্রদলের আহবায়ক ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। এছাড়াও মহানগর উত্তর ছাত্রদলের সভাপতিসহ কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতির দায়িত্ব পালন করেন। পরবর্তীতে যুবদলের যুগ্ন সম্পাদক পদে দায়িত্ব পালন করেন। রাজনীতি করার সুবাধে কারাগারে গিয়েছেন ১১ বার। মামলা ছিল প্রায় ৭৯টি। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-৩ আসনে (রাণীশংকৈল-পীরগঞ্জ) বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন।
রাণীশংকৈল উপজেলার যুবদলের সাধারণ সম্পাদক আকতারুল ইসলাম বলেন, কামাল আনোয়ার আহাম্মদ রাজনৈতিক জীবনে অনেক নির্যাতনের শিকার হয়েছেন। তাকে যুবদলের ন্দ্রেীয় কমিটিতে মূল্যয়ন করাই আমরা রাণীশংকৈল তথা ঠাকুরগাঁও-৩ আসনের যুবদল খুব খুশি।
(এআই/এসপি/ জুন ০৬, ২০২৬)
