তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কাশিয়ানীতে ট্রেনের ধাক্কায় ছাবিহা খানম (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

আজ শনিবার সকালের দিকে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ব্যাসপুর দক্ষিণপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ছাবিহা খানম উপজেলার মহেশপুর ইউনিয়নের ব্যাসপুর দক্ষিণপাড়া গ্রামের শিপন ফকিরের মেয়ে। সে খেলতে খেলতে রেল লাইনের পাশে গেলে গোপালগঞ্জ থেকে রাজশাহী গামী ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হয়।

কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাহফুজুর রহমান ওই শিশু মৃত্যুর তথ্য নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

(বি/এসপি/ জুন ০৬, ২০২৬)