মোঃ ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী : নোয়াখালী সুবর্ণচরের জনপ্রিয় ক্যাবল টিভি সুবর্ণ ভিশনের পক্ষ থেকে সুবর্ণচর উপজেলা সমিতি চট্টগ্রাম এর নবনির্বাচিত সভাপতি অহিদের রহমান নয়ন ও যুগ্ম সাধারণ সম্পাদক ২, আলহাজ্ব মোহাম্মদ মনির উদ্দিনকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।

গত বৃহস্পতিবার হারিছ চৌধুরী বাজার সুবর্ণ ভিশনের প্রধান কার্যালয়ে অনুষ্ঠানের আয়োজন করে সুবর্ণ ভিশন পরিবার।

এসময় সুবর্ণচর উপজেলা সমিতি চট্টগ্রাম এর নবনির্বাচিত সভাপতি অহিদের রহমান নয়ন ও যুগ্ম সাধারণ সম্পাদক ২, আলহাজ্ব মোহাম্মদ মনির উদ্দিন কে ফুল দিয়ে বরণ করেন সুবর্ণ ভিশনের পরিচালক সাংবাদিক মোঃ ইমাম উদ্দিন সুমন, সহকারী পরিচালক মোহাম্মদ সোহাগ, পৃষ্ঠপোষক ধারাভাষ্যকার আব্দুল জব্বার আকাশ, সমাজ কর্মি আব্দুল মালেকসহ সুবর্ণ ভিশন পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

সুবর্ণচর উপজেলা সমিতি চট্টগ্রাম এর নবনির্বাচিত সভাপতি অহিদের রহমান নয়ন সুবর্ণচর উপজেলা সমিতি চট্টগ্রাম এর প্রতিষ্ঠালগ্ন থেকে সুবর্ণ ভিশন আমাদের সকল অনুষ্ঠানের মিডিয়া পার্টনার হিসেবে কাজ করে আসছে, সুবর্ণ ভিশন সুবর্ণচর, হাতিয়া, রামগতি, কমল নগর সহ নোয়াখালী দক্ষিণ অঞ্চলের মুখপাত্র। সমসাময়িক সকল ঘটনা, আচার অনুষ্ঠান, রাজনৈতিক, অরাজনৈতিক প্রোগ্রাম সহ সকল বিনোদনমূলক অনুষ্ঠান প্রচার করা হয় বলে সুবর্ণ ভিশন এ অঞ্চলের মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে। আমরা চাই সকলের সহযোগিতা, পরামর্শে এগিয়ে যাবে সুবর্ণ ভিশন।

অহিদের রহমান নয়ন আরো বলেন, সুবর্ণ ভিশনের পরিচালক সাংবাদিক মোঃ ইমাম উদ্দিন সুমন এ অঞ্চলের সকল খবরাখবর মুহুর্তেই প্রচার করেন, বস্তুনিষ্ঠ সংবাদ আর সরাসরি লাইভ সস্প্রচারের মাধ্যমে আমরা সকল খবরাখবর সবার আগে পাই, আমরা চাই তাদের এই ধারাবাহিকতা চলমান থাকুক। আমরা সব সময় সুবর্ণ ভিশনের সাথে ছিলাম, আছি, থাকবো।

(এস/এসপি/ জুন ০৬, ২০২৬)