মোঃ শফিকুল ইসলাম, ফুলপুর : ময়মনসিংহের ফুলপুরে বিদ্যুৎস্পৃষ্টে শাহিন (৫৫) নামে এক কৃষকের মৃত্যু ঘটেছে। আজ রবিবার সকালের দিকে উপজেলার পয়ারী ইউনিয়নের ধলী নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, ওইদিন দিন সকালে ফিশারিতে কাজ করার সময় অসাবধানতাবশত কৃষক শাহিন (৫৫) বিদ্যুৎস্পৃষ্ট হোন। এতে ঘটনাস্থলেই তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নেওয়ার উদ্যোগ নিলে তাৎক্ষণিক তার মৃত্যু ঘটে। নিহত শাহীন পয়ারী ইউনিয়নের ধলী এলাকার মরহুম শরাফ উদ্দিন মেম্বারের বাড়ি সংলগ্ন এলাকার বাসিন্দা।

(এসআই/এসপি/জুন ০৭, ২০২৬)