কলেজছাত্রীকে শ্লীলতাহানি করায় অভিযুক্তকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ
স্বাধীন দেশ, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এক কলেজছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে মোঃ রুবেল (৩৮) নামের এক ব্যক্তিকে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় জনতা।
গতকাল সোমবার সকালের দিকে সিদ্ধিরগঞ্জ থানাধীন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৭ নম্বর ওয়ার্ডের আদমজী এমডব্লিউ কলেজের পেছনে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, আদমজী এমডব্লিউ কলেজের একাদশ শ্রেণির এক নারী শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগ ওঠে মোঃ রুবেলের বিরুদ্ধে। এ ঘটনায় ক্ষুব্ধ জনতা তাকে আটক করে গণপিটুনি দেয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে নিজেদের হেফাজতে নেয়।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এমদাদুল হক জানায়, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
(এসডি/এসপি/জুন ০৯, ২০২৬)
