লৌহজংয়ে অ্যাওয়ার্ড অব এক্সিলেন্স পুরস্কার পেলেন সরকারী হলদিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়
মো. মাসুদ খান, মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান সমূহের পারফরম্যান্স ভিত্তিক স্বীকৃতি ও সম্মাননা বিষয়ক অ্যাওয়ার্ড অফ এক্সিলেন্স ২০২৬ পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ বছর এ অ্যাওয়ার্ড অব এক্সিলেন্স পুরস্কার পেলেন সরকারী হলদিয়া উচ্চ বিদ্যালয়। মঙ্গলবার এক অনুষ্ঠানের মাধ্যমে লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু এ অ্যাওয়ার্ডের পুরস্তকার তুলে দেন বিদ্যালটির প্রধান শিক্ষক রফিকুল ইসলামের হাতে।
এ উপলক্ষে উপজেলা প্রশাসন আয়োজিত নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে আয়োজিত এক আলোচনা অনুষ্ঠানে ইউএনও ফারজানা ববি মিতুর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা প্রকৌশলী মো. রেজাইল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাসান উদ দৌলা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মনিরা আক্তার, উপজেলা জনস্বাস্থ্য কর্মকর্তা সৈয়দ কামরুল ইসলম, সরকারি হলদিয়া উচ্চ বিদ্যালয়টির প্রধান শিক্ষাক রফিকুল ইসলাম প্রমূখ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, সরকারী বিদ্যালয় বলে হলদিয়া উচ্চ বিদ্যালয়টিকে এ পুরস্কার দেয়া হয়নি। বিদ্যালয়গুলোর পারফরম্যান্স মূল্যায়ন করে হলদিয়া সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয়কে এ অ্যাওয়ার্ড অফ এক্সিলেন্স-২০২৬ পুরস্কার প্রদান করা হয়। বিদ্যালয়টি দীর্ঘ দিন ধরে গুণগত ও মান সম্মত শিক্ষা প্রসারে তাদের কার্যক্রম অব্যাহত রেখেছে। আমরা চাই অণ্যান্য বিদ্যায়গুলো আজকের এ অ্যাওয়ার্ডের কথা মাথায় নিয়ে তারাও আগামীতে এ পুরস্কার পেতে প্রতিযোগিতায় নামবে। আর সেটা হলে উপজেলার প্রতিটি স্কুলে শিক্ষার মানও বাড়বে। তাই সকল শিক্ষা প্রতিষ্ঠানের উচিৎ এখন থেকেই ভাল পারফরম্যান্স শুরু করা।
(এমকে/এসপি/জুন ০৯, ২০২৬)
