আহমেদ ইসমাম, ঠাকুরগাঁও : ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ব্র‍্যাক সীড এ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজের পক্ষ থেকে কৃষকদের নিয়ে জৈব বালাইনাশক এর উপর ব্র্যাক সীডের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এ সময় কীটনাশক এর ক্ষতিকর দিকগুলো তুলে ধরা হয়।

আজ বুধবার বিকালে উপজেলার মেদিনী সাগর পুকুর পারে বিশিষ্ট বীজ ব্যবসায়ী আবুল কাশেম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাণীশংকৈল উপজেলার কৃষি অফিসার কৃষিবিদ শহিদুল ইসলাম ও প্রধান আলোচক ছিলেন কৃষিবিদ মোফাখায়রুল ইসলাম, রিজিওনাল সেলস ম্যানেজার ব্র‍্যাক সীড এ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজ।

আরো বক্তব্য দেন কৃষিবিদ খোন্দকার মাহাবুবুজ্জামান তামজিদ, টেরিটোরির সেলস অফিসার ও কৃষিবিদ রাকিবুল ইসলাম, এসোসিয়েট সেলস অফিসার।

উপস্থিত কৃষকদের মাঝে রাণীশংকৈল উপজেলার কৃষি অফিসার কৃষিবিদ শহিদুল ইসলাম বলেন, আমাদের রাসায়নিক সারের ব্যবহার এর উপর সচেতন হতে হবে এবং জৈব বালাইনাশক ব্যাবহারের কথা বলেন, সাথে সুসম সারের ব্যবহার এর উপর গুরুত্ব দেন।

এসময় কৃষিবিদ মোফা খায়রুল ইসলাম কৃষকদের মাঝে আধুনিক উৎপাদন কলাকৌশল ও বিভিন্ন জাতের হাইব্রিড ধান, ভুট্টা, মিস্টি কুমড়া, করলা আলু সহ ব্র‍্যাকের বিভিন্ন জাতের ফসল কিভাবে কম কীটনাশকসহ ও রাসায়নিক সার ব্যবহার করে ফসল উৎপাদন করা যায় সে বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন।

এ সময় তিনি কৃষক ও ডিলারদের বলেন, বায়ো পেস্টিসাইজ বিষয়ে কথা বলেন, অধিকাংশ কৃষক দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হচ্ছেন। এর অন্যতম কারণ হচ্ছে অনিয়ন্ত্রিত কীটনাশক ব্যবহার।তাই তিনি জৈব বালাইনাশক ব্যাবহারের সুফল তুলে ধরেন। সেই সাথে ব্র্যাকের জৈব বালাইনাশক এর পণ্যগুলো নিয়ে আলোচনা করেন। পরে কৃষকদের মাঝে জৈব বালাইনাশক ও সবজি বীজ বিতরণ করা হয়।

(এআই/এসপি/জুন ১০, ২০২৬)