রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ীতে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় সদর হাসপাতালে নতুন করে আরো ৫ জন শিশু ভর্তি হয়েছে। এ নিয়ে বর্তমানে হাসপাতালটিতে মোট ১১ জন শিশু চিকিৎসাধীন।

আজ বুধবার জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, রাজবাড়ীতে এ পর্যন্ত সর্বমোট ৩১৯ জন শিশু হামের উপসর্গ নিয়ে সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছে। গত ২৪ ঘণ্টায় ৪ জন শিশু সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।

রাজবাড়ী সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শেখ মো. আব্দুল হান্নান জানান, হামের উপসর্গ নিয়ে এখন পর্যন্ত ৩১৯ শিশু সদর হাসপাতালে এসেছে। এর মধ্যে চিকিৎসা নিয়ে ৩১৩ জন রোগী ভালো হয়ে বাড়ি ফিরেছে।

(একে/এসপি/জুন ১০, ২০২৬)