সালথায় স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচির উদ্বোধন
সালথা (ফরিদপুর) প্রতিনিধি : শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অধীন সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এসইডিপি) এর আওতাভুক্ত এডুকেশন এক্সিলেন্স সাপোর্ট স্কীম (EESS) এর আয়োজনে ফরিদপুরের সালথায় স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচির উদ্বোধণ ও পুরস্কার বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১২ জুন) দুপুর ১২টায় উপজেলা হলরুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার দবির উদ্দিনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, জেলা শিক্ষা অফিসার বিষ্ণুপদ ঘোষাল, সহকারী কমিশনার (ভূমি) মোঃ মামুন সরকার, সালথা থানার অফিসার ইনচার্জ মোঃ বাবলুর রহমান খান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিনয় কুমার চাকী, উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, সাবেক প্রধান শিক্ষক মিরাজ আলী সহ বিভিন্ন স্কুলের শিক্ষক, সাংবাদিক ও শিক্ষার্থী বৃন্দ।
এসময় বিভিন্ন স্কুলের ১০টি স্টলে ডিস্টার্টআপ বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন করা হয়।
(এএনএইচ/এএস/জুন ১২, ২০২৬)
