লোহাগড়া পৌরসভার নাগরিক সেবা নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি
রূপক মুখার্জি, নড়াইল : লোহাগড়া পৌরবাসীর ন্যূনতম ও ন্যায্য অধিকার আদায়, বর্জ্য ব্যবস্থাপনা, ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়ন, সড়ক, রাস্তাঘাট নির্মাণ, পানি নিষ্কাশন, বেহাল সড়কবাতির সংস্কার, বাজারের ফুটপাত দখলমুক্ত সহ বিভিন্ন দাবি আদায়ের লক্ষ্যে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
আজ রবিবার সকালে লোহাগড়া পৌরবাসীর আয়োজনে পৌর ভবনের সামনের সড়কে ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষজন উপস্থিত ছিলেন।
মানববন্ধন কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন জেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য জামিরুল হক টুটুল, জেলা কৃষকদলের সাবেক সদস্য সচিব এনামুল কবীর চন্দন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক এসএ সাইফুল্লাহ মামুন, উপজেলা যুবদলের সহ-সভাপতি শফিক তারেক, ব্যবসায়ী মাওলানা শাফায়েত হুসাইন, মাজহারুল শুভ্র, বিএম লিয়াকত হোসেন, প্রকৌশলী শফিউল আলম মাসুম, তরুণ সমাজসেবক শাহিন আহমেদসহ প্রমূখ।
মানববন্ধন শেষে জামায়াত নেতা জামিরুল হক টুটুলের নেতৃত্ব একটি প্রতিনিধি দল পৌর প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন। এ সময় লোহাগড়া পৌর প্রশাসকের পক্ষে কোষাধ্যক্ষ উজ্জ্বল কান্তি সরকার স্মারকলিপি গ্রহণ করেন।
(আরএম/এসপি/জুন ১৪, ২০২৬)
