দেশীয় উপজাতির মাছ এবং শামুক সংরক্ষণ প্রকল্পের সমাপনী কর্মশালা
গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের (১ম সংশোধিত) সমাপনী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার জেলা মৎস্য কর্মকর্তা সম্মেলন দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ প্রকল্প দিন ব্যাপী এ কর্মশালার আয়োজন করে।
ডিজিটাল প্লাটফর্মে যুক্ত হয়ে এতে প্রধান অতিথি বক্তব্য দেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের মৎস ও প্রাণিসম্পদ (পরিকল্পনা শাখা) যুগ্ম সচিব মোঃ হেমায়েত হোসেন।
মৎস্য অধিদপ্তরে মহাপরিচালক (ভারপ্রাপ্ত) ড. মো. খালেদ কনকের সভাপতিত্বে ও গোপালগঞ্জ সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা দেবলা চক্রবর্তীর সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় মৎস্য অধিদপ্তরের ঢাকা বিভাগীয় পরিচালক মোঃ আহসান হাসিব খান, বরিশাল বিভাগীয় পরিচালক মোঃ কামরুল হাসান, খুলনা বিভাগীয় পরিচালকের কার্যালয়ের উপ-পরিচালক বিপুল কুমার বসাক, গোপালগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা মোঃ কামরুল ইসলাম, সহ ১০ জেলার জেলা মৎস্য কর্মকর্তা, ৫২ উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা , উপজেলা মৎস্য কর্মকর্তা, প্রকল্পের সুফলভোগী নিকুঞ্জ রায়, ইকরাম বিশ্বাস, সমরেশ বাড়ৈ, কৃষ্ণ পাড়ে, জাহিদ, মো. তারেক হোসেন, প্রকল্প মাঠ সহায়ক শুভ্র বিশ্বাস বাপী।
কর্মশালায় প্রকল্পের মূল বক্তব্য উপস্থাপন করেন প্রকল্প পরিচালক মো. খালেদুজ্জামান।
এ কর্মশালায় ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের ১০ জেলার ৫২ উপজেলার মৎস্য অধিদপ্তরের পদস্থ কর্মকর্তা, মৎস্য চাষী, মৎস্যজীবী, ঝিনুক-মুক্তা চাষী, গণমাধ্যম কর্মী সুফল ভোগীরা অংশ নেন।
(টিবি/এসপি/জুন ১৪, ২০২৬)
