মানুষ এবং বৈষম্য অসুখ
পবিত্র মহন্ত জীবন
মানুষের মাঝে নৈতিকতার তীব্র বৈষম্য -
অনিয়ম-অভিযোগে ভরা এক মহা অসুখ ,
চারিদিকে খুন আর গুম, হিংসা ও বিদ্বেষ
সংশয়ী মনে লুকিয়ে রেখেছে কুৎসিত মুখ।
মূর্খের মতো অন্ধের প্রায় পূজে নিজ স্বার্থ -
লোভের লালায়িত কামনায় মানুষের মনুষ্যত্ব ;
বিষাক্ত নখে সঞ্চয় খুঁড়ে, বাড়ায় আপন বিত্ত,
হারিয়ে ফেলে জীবনের যত আদি -আসল সত্য।
অনীহা - নষ্টামো বুকে পুষে, আজ মানুষ —
অন্ধকারের গহ্বরে ঘাপটি মেরে থাকা কালো বিড়াল,
নিঃশব্দে হাসে, নিঃশব্দে গ্রাসে মানুষের সবটুকু
ভদ্রতার ছলে আড়াল করেছে ভেতরের কঙ্কাল।
চারিদিকে তাই নিঝুম আঁধার, থমথমে চারিপাশ,
সবাই চুপচাপ চুপ, শব্দ করো না মুখে!
মানুষের এই বৈষম্য আজ মস্ত বড় এক ব্যাধি,
মরচে পড়েছে আমাদের সভ্য মানব বুকে।
