মোঃ শফিকুল ইসলাম, ফুলপুর : ময়মনসিংহের ফুলপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন আয়োজিত মাসিক সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইউসুফ। 

এসময় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ শফিকুল ইসলাম, ফুলপুর থানার অফিসার ইনচার্জ ফিরোজ হোসেন, উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব সিদ্দিকুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাহাত চৌধুরী, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক একেএম সিরাজুল হক, পৌর বিএনপির আহ্বায়ক আমিনুল হক, উপজেলা জামায়াতের আমির গোলাম কিবরিয়া, বাংলাদেশ খেলাফত মজলিস উপজেলা শাখার সভাপতি মুফতি আজিম উদ্দিন শাহ জামালী, স্থানীয় এমপির প্রতিনিধি আজহারুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আরমানা হক, ইউপি চেয়ারম্যান মফিদুল ইসলাম, সিনিয়র সাংবাদিক হুমায়ুন কবির মুকুল, নাজিম উদ্দিন প্রমুখ।

সভায় ফুলপুর বাসস্ট্যান্ডে যানজট নিরসন, অবৈধ দোকানপাট উচ্ছেদ, হাম, ডেঙ্গু মোকাবিলা, বাল্যবিবাহ, ইভটিজিং, মাদক ও চুরিসহ বিভিন্ন বিষয়ে মতামত উত্থাপন করা হয়।

(এসআই/এসপি/জুন ১৬, ২০২৬)