সুশৃঙ্খলভাবে এইচএসসি পরীক্ষা গ্রহণের লক্ষ্যে ময়মনসিংহে মতবিনিময়
নীহার রঞ্জন কুন্ডু, ময়মনসিংহ : ময়মনসিংহে ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচ এসসি) পরীক্ষা সুষ্ঠু, নকলমুক্ত ও সুশৃঙ্খল পরিবেশে গ্রহণের লক্ষ্যে ময়মনসিংহ শিক্ষা বোর্ডের কেন্দ্র ভারপ্রাপ্ত কর্মকর্তাগণের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার সকালে ময়মনসিংহ সিটি কর্পোরেশন মিলনায়তনে ময়মনসিংহ শিক্ষা বোর্ডের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ময়মনসিংহের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত), প্রফেসর এস.এম. আরিফুর রহমান।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ময়মনসিংহের সচিব (ভারপ্রাপ্ত) প্রফেসর মোঃ শাহাদত উল্লাহ।
অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ময়মনসিংহের পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) ও উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (উচ্চমাধ্যমিক) কৃষিবিদ ড. আ.খ.ম কামাল হাসান।
উদ্বোধনী বক্তব্য প্রদান করেন উপপরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসার মোঃ সিরাজুল ইসলাম। এসময় ময়মনসিংহ শিক্ষা বোর্ড এর সম্মানিত কেন্দ্র ভারপ্রাপ্ত কর্মকর্তাগণ অনেকেই উপস্থিত ছিলেন।
(এনআরকে/এসপি/জুন ১৯, ২০২৬)
