রূপক মুখার্জি, নড়াইল : নড়াইলের লোহাগড়া উপজেলার কাশীপুর ইউনিয়নের বসুপটি গ্রামের কাঠ ব্যবসায়ী নূর মোহাম্মদের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। 

শুক্রবার (১৯ জুন) দিবাগত রাত পৌনে ৩টার দিকে এ ডাকাতি সংঘটিত হয়েছে।

ভুক্তভোগী নূর মোহাম্মদ জানান, রাত আনুমানিক পৌনে ৩টার দিকে ৭/৮ জনের মুখোশধারী একদল ডাকাত তাদের পাঁকা বাড়ির পশ্চিম পাশের লোহার গ্রীল কেটে ভেতরে প্রবেশ করে। এরপর ডাকাত দল দেশীয় অস্ত্রের মুখে ছেলে শাহরিয়ার সোহান শেখ, মেয়ে লিমা এবং গৃহবধূ ফরিদা বেগমকে জিম্মি করে নগদ ৭ হাজার টাকা ও দু'ভরি স্বর্ণ লুট করে নিয়ে গেছে।

খবর পেয়ে লোহাগড়া থানা পুলিশ ঘটনাস্হল পরিদর্শন করেছে।

এ বিষয়ে লোহাগড়া থানার ইন্সপেক্টর (তদন্ত) অজিত কুমার রায় বলেন, প্রকৃত ঘটনা উদঘাটনের জন্য পুলিশ কাজ শুরু করেছে এবং অভিযোগ পেলে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

(আরএম/এএস/জুন ২০, ২০২৬)