সালথা (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের সালথায় মরহুম কে.এম ওবায়দুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে। 

সোনাপুর ইউনিয়ন ফুটবল একাডেমির আয়োজনে শুক্রবার (১৯ জুন) বিকেল ৫ টায় ফুকরা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

সোনাপুর ইউনিয়ন ফুটবল একাডেমির উপদেষ্টা মোঃ কাওসার আলীর সভাপতিত্বে এসময়ে উপস্থিত ছিলেন, সোনাপুর ইউনিয়ন ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক বিশিষ্ট ব্যবসায়ী, সমাজ সেবক মুহাম্মদ ছরোয়ার হোসেন, সোনাপুর ইউনিয়ন বিএনপি সভাপতি মোঃ আজিজুল হক, সোনাপুর ইউনিয়ন ফুটবল একাডেমির সহ-সভাপতি মোঃ মজিবুর রহমান মাতুব্বর, সোনাপুর ইউনিয়ন ফুটবল একাডেমির উপদেষ্টা মোশাররফ হোসেন, ফুকরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবিএম শামসুল আলম সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উদ্বোধনী ম্যাচে রাঙ্গারদিয়া ফুটবল স্পোর্টিং ক্লাব বনাম গোপালিয়া ফুটবল স্পোর্টিং ক্লাব অংশ গ্রহন করে। খেলা শেষে ট্রাইব্রেকারে রাঙ্গারদিয়া ফুটবল স্পোর্টিং ক্লাব জয়লাভ করে।

(এএনএইচ/এএস/জুন ২০, ২০২৬)