রাজৈরে ৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা
বিপুল কুমার দাস, রাজৈর : মাদারীপুরের রাজৈর উপজেলার কদমবাড়ি ইউনিয়নের মহিষমারি গ্রামের পলাশ সরকারের নবম শ্রেণীর পড়ুয়া ছাত্র প্রেম সরকার (১৫) পার্শ্ববর্তী ঘরের তন্ময় মজুমদারের ৪ বছরের শিশু, তনুশ্রী মজুমদারকে গতকাল শনিবার দুপুরে নিজ ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকাজুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
ভুক্তভোগীর কাকী চৈতী মজুমদার জানান, তনুশ্রীকে অনেক খোঁজাখুঁজির পর পার্শ্ববর্তী ঘরের তন্ময় সরকারের ঘর থেকে তনুশ্রীর চিৎকার শুনে ঘরে ঢুকি এবং প্রেম সরকার ও তনুশ্রীকে আপত্তিকর অবস্থায় দেখতে পাই। এ ব্যাপারে প্রথমে আমি নিজ পরিবারকে বিষয়টি জানাই, পরে পরিবারের লোকজন এঘটনা স্থানীয় লোকজনের কাছে জানান স্থানীয় লোকজন এ ব্যাপারে রাজৈর থানা প্রশাসনকে অবগত করলে তাৎক্ষণিক ভাবে রাজৈর থানা পুলিশকে জানান এবং ধর্ষিতা তনুশ্রী কে পরীক্ষা নিরীক্ষার থানায় নিয়ে যায়। ধর্ষিতার কাকী চৈতী মজুমদার ধর্ষক, প্রেম সরকারের ফাঁসির দাবি করেন।
এ ব্যাপারে স্থানীয় সংরক্ষিত মহিলা আসনের মেম্বর রুপমালা বালা জানান, ধর্ষণের ঘটনার সংবাদ শুনার সাথে সাথে ঘটনা স্থলে যাই। ধর্ষণের ঘটনার সত্যতা স্বীকার করেন এবং ধর্ষকের সর্বোচ্চ শাস্তি দাবি করেন।
এ ঘটনা সম্পর্কে স্থানীয় গ্রাম পুলিশ সনাতন বিশ্বাস জানান, ধর্ষণের ঘটনার সংবাদ শুনার সাথে সাথে আসি এবং ঘটনার খোঁজ খবর নেই, ধর্ষণের ঘটনা সত্য। ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
ধর্ষনের ঘটনা সম্পর্কে রাজৈর থানার ওসি (তদন্ত) কুতুব উদ্দিন আহমেদ জানান, মহিষমারি গ্রামে ধর্ষণের সংবাদ পেয়ে তাৎক্ষণিক ঘটনা স্থলে যেয়ে ঘটনার সুষ্ঠু তদন্ত করি এবং ধর্ষিতার জবানবন্দি ও ধর্ষণের পরীক্ষা নিরীক্ষার জন্য, শিশুটিকে প্রথমে থানায় আনি এবং জবানবন্দি নেওয়ার পর মাদারীপুর সদর হাসপাতালে প্রেরণ করি। এ ব্যাপারে রাজৈর থানায় একটি ধর্ষণ মামলা হয়েছে। আসামি কে ধরার জন্য রাজৈর থানা তৎপর রয়েছে।
অপরদিকে, ঘটনার সত্যতা জানার জন্য, সাংবাদিকগণ অভিযুক্ত ধর্ষণকারী প্রেম সরকারের বাড়িতে গেলে কোন লোক জনের হদিস পাওয়া যায়নি। ঘরে তালা ঝুলতে দেখা যায় এবং ধর্ষণকারীর বাড়ি ঘরের এক অংশ ভাঙচুর দেখা যায়।
(বিডি/এসপি/জুন ২১, ২০২৬)
