রাজৈরের টেকেরহাট বন্দরে বাঁশবোঝাই ট্রাক উল্টে চালক নিহত
বিপুল কুমার দাস, রাজৈর : ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর উপজেলার টেকেরহাট বন্দরে রবিবার রাত ১২ দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ট্রাক চালক আবুল হোসেন মন্ডল নওগাঁর সাপাহার উপজেলার জয়পুর গ্রামের মৃত জফির উদ্দিন মন্ডলের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়ামারি সীমান্ত এলাকা থেকে ট্রাকে বাঁশ বোঝাই করে বরগুনা যাচ্ছিলেন চালক আবুল হোসেন। পথিমধ্যে ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈরের টেকেরহাট আসলে পেছনের চাকা ফেটে ট্রাকটি উ ল্টে যায়। এ সময় ট্রাকের নিচে চা পা পড়ে ঘটনাস্থলেই মা রা যায় আবুল হোসেন। এ ঘটনায় ঢাকা-বরিশাল মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হলে খবর পেয়ে উদ্ধার অভি যান চালায় হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস। প্রায় ৩ ঘন্টার চেষ্টায় রাতে ৩টার দিকে স্বাভাবিক হয় পরিস্থিতি।
মাদারীপুরের মোস্তফাপুর হাইওয়ে থানার উপপরিদর্শক (এস আই) মতিউর রহমান জানান, সোমবার সকালে নিহ তের মর দে হ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ট্রাক রাখা হয়েছে হাইওয়ে থানা পুলিশের হেফাজতে।
(বিকেডি/এএস/জুন ২২, ২০২৬)
