পঞ্চগড় সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার, পঞ্চগড় : পঞ্চগড় সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের আন্তঃট্রেড বির্তক প্রতিযোগিতা আজ সোমবার অনুষ্ঠিত হয়েছে।
এদিন সকালে প্রতিষ্ঠানের হলরুমে অনুষ্ঠিত প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তেঁতুলিয়া সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ মুনজুর হোসেন
অধ্যক্ষ আব্দুল মতিন ডালি'র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবীগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মোস্তফা কামাল ও পঞ্চগড় জেলার বিশিষ্ট ব্যবসায়ি মোঃ মেহেদী হাসান খান বাবলা। বিচারকার্যে দায়িত্বপালন করেন গলেহাহাট ফাযিল মাদ্রাসার বাংলা বিষয়ের সহকারি অধ্যাপক মোঃ আব্দুর রহিম।
বিতর্কের তিনটি শেসনে মোট ছয়টি দলের ১৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। বিতর্ক শেষে প্রধান অতিথি চ্যাম্পিয়ান ও রানারআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন।
(আরএআর/এসপি/জুন ২২, ২০২৬)
