তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সম্ভাব্য বিশৃঙ্খলার আশঙ্কায় গোপালগঞ্জে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।এ ঘটনাকে কেন্দ্র করে বা আইন-শৃংখলার অবনতি ঘটাতে পারে এমন আশংকায় কাশিয়ানী ও মুকসুদপুরে আওয়ামী লীগ-ছাত্রলীগ সংশ্লিষ্ট ৬ জনকে পুলিশ গ্রেফতার করেছে। 

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ ও আনসার সদস্যদের পাশাপাশি সেনাবাহিনীও মোতায়েন করা হয়েছে। জেলার স্পর্শকাতর স্থান গুলোতে নিরাপত্তা টহল বাড়ানো হয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। এখন পর্যন্ত জেলার সার্বিক পরিস্থিতি শান্ত রয়েছে। কোথায়ও কোন শান্তি বিঘ্নের ঘটনার খবর পাওয়া যায়নি। তবে রাস্তাঘাটে অন্যান্য দিনের থেকে লোক সমাগম কম লক্ষ্য করা যাচ্ছে। তারপরও জীবনযাত্রা স্বাভাবিক রয়েছে। অফিস, আদালত, ব্যাংক বীমা ও ব্যবসা প্রতিষ্ঠানে স্বাভাবিক কাজকর্ম অব্যাহত রয়েছে।

জেরা প্রশাসক মোঃ আরিফউজ-জামান বলেছেন, গোপালগঞ্জের আইন-শৃংখলা পরিস্থিতি শান্ত রয়েছে।যেকোন পরিস্থিতি সামাল দিতে পুলিশ বাহিনীর পাশাপাশি সেনাবাহিনী মোতায়েন রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

(বি/এসপি/জুন ২৩, ২০২৬)