মহম্মদপুর প্রতিনিধি : অনূর্ধ্ব-১৭ ফুটবলে জাতীয় পর্যায়ে জেলা চ দলের সদস্য হিসেবে কৃতিত্ব অর্জন করায় মাগুরার মহম্মদপুর উপজেলার নহাটা গ্রামের গর্বিত সন্তান ও নহাটা রাণী পতিত পাবনী মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ফারদিনকে ফুলেল সংবর্ধনা প্রদান করা হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে নহাটা রাণী পতিত পাবনী মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এক সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়।

এ অনুষ্ঠানের আয়োজন করে নহাটা ফুটবল একাডেমি এবং নহাটা রাণী পতিত পাবনী মাধ্যমিক বিদ্যালয়। ফারদিন নহাটা গ্রামের মরহুম মিজানুর রহমানের পুত্র।

এই বয়সেই ফুটবল মাঠে তার সাফল্য দেখে এলাকাবাসীর মধ্যে আনন্দ ও গর্বের অনুভূতি সৃষ্টি করেছে। তার এ অর্জন স্থানীয় তরুণদের খেলাধুলায় আরও উৎসাহিত করবে বলে অনুষ্ঠানে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় উপস্থিত ছিলেন নহাটা রাণী পতিত পাবনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূ. হা. ম. হাদিউজ্জামান, প্রাক্তন ফুটবলার বরকত মৃধা, নহাটা ফুটবল একাডেমির খেলোয়াড় মোঃ সালিমুল ইসলামসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, ক্রীড়াপ্রেমী এবং বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ সময় বক্তারা ফারদিনের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং দেশের ফুটবলে আরও বড় সাফল্য অর্জনের জন্য তার প্রতি শুভকামনা জানান। সংবর্ধনা অনুষ্ঠানে ফুলেল শুভেচ্ছা ও করতালির মাধ্যমে তাকে বরণ করে নেওয়া হয। ফারদিনকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নিল বিদ্যালয় ও নহাটা ফুটবল একাডেমি।

(বিএস/এসপি/জুন ২৫, ২০২৬)