নড়াইলে হারানো ২৬টি মোবাইল ও নগদ ৫১ হাজার টাকা উদ্ধার করে প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর
রূপক মুখার্জি, নড়াইল : নড়াইল জেলার ৪টি থানা এলাকা থেকে গত মে মাসে হারিয়ে যাওয়া ২৬টি মোবাইল ফোন ও অনলাইন প্রতারণার মাধ্যমে খোয়া যাওয়া ৫১ হাজার টাকা উদ্ধার করেছে জেলা সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল।
আজ মঙ্গলবার সকালে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল কর্তৃক উদ্ধারকৃত বিভিন্ন মডেলের ২৬টি স্মার্ট ফোন ও অনলাইন প্রতারণা মাধ্যমে খোয়া যাওয়া ৫১ হাজার টাকা ভুক্তভোগীদের নিকট হস্তান্তর করেন নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা গোয়েন্দা শাখার ওসি মোঃ আলাউদ্দিন, সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের ওসি মো: আব্দুল খালেক, এসআই রাজেশ দাশ, এসআই মোঃ রাকিবুল হাসানসহ প্রমূখ।
এসময় হারানো মোবাইল ফোন ও খোয়া যাওয়া টাকা ফেরত পেয়ে মালিকরা আনন্দে আবেগ আপ্লুত হয়ে পড়েন।
মোবাইল ও টাকা ফেরত পেয়ে ভুক্তভোগীরা বলেন, তারা এগুলো পাওয়ার আশা প্রায় ছেড়েই দিয়েছিলেন, পুলিশ তাদের মোবাইল ও টাকা উদ্ধার করে আস্থার প্রতিদান দিয়েছেন। তারা পুলিশ সুপার ও সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল নড়াইলে কর্মরত সদস্যদের কাজ ও আন্তরিকতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
(আরএম/এসপি/জুন ৩০, ২০২৬)
