গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের মুকসুদপুরে পারিবারিক কলহের জের ধরে গলায় ফাঁস দিয়ে এক কিশোরীর আত্মহত্যা করেছে।

আজ মঙ্গলবার সকালে উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের সুলতান দিঘিরপাড় গ্রাম থেকে এই ঝুলন্ত মরদেহ উদ্ধার করে মুকসুদপুর থানা পুলিশ। ঐ কিশোরী সুলতান দিঘিরপাড় গ্রামের কেয়া আলম শেখের মেয়ে মনিয়া আক্তার (১৪)।

পুলিশ সুত্রে জানাযায়, সুলতান দিঘীরপাড় পশ্চিমপাড়ার কেয়া আলম শেখের মেয়ে মনিয়া আক্কার (১৪) পিতা-মাতার সাথে অভিমান করে ভোর রাতের যে কোন সময় নিজ বসত ঘরের আড়ার সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। পরে তার মা মেয়েকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ঘরের আড়ার সাথে ঝুলতে দেখে চিৎকার দিলে বাড়ীর লোকজন ঝুলন্ত অবস্থা থেকে নিচে নামিয়ে এনে দেখতে পান মনিয়া আক্তার মৃত্যুবরণ করেছেন।

মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন জানান, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করে এবং সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে। পরে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে। এই সংক্রান্তে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে৷

(বি/এসপি/জুন ৩০, ২০২৬)