‘নিজেদের পায়ে কুড়াল মারলো সরকার’
স্টাফ রিপোর্টার : নতুনধারার চেয়ারম্যান মোমিন মেহেbদী বলেছেন, খামখেয়ালির বড় বাজেট পাশ করিয়ে নিজেদের পায়ে কুড়াল মারলো সরকার। এই বাজেট ঘাটতি আর টানাপোড়েনে নির্মম বাস্তবতার মুখোমুখি হতে হবে বিএনপি সরকারকে। সেই সাথে তাদের ও জনগণের চিরশত্রু দেশবিরোধী জামায়াত-এনসিপিচক্রকে সুযোগ করে দিলো লুটেপুটে খাওয়ার।
নতুনধারা বাংলাদেশ এনডিবির ‘সদস্য সংগ্রহ সপ্তাহ’র প্রস্তুতিমূলক আলোচনা সভায় তিনি উপরোক্ত কথা বলেন।
আজ মঙ্গলবার তোপখানা রোডস্থ বিজয় মিলনায়তনে ৩০ জুন বিকেলে অনুষ্ঠিত সভায় তিনি আরো বলেন, দেশের কল্যাণের জন্য এই বাজেট দেয়া হয়নি, লোক দেখানো বড় বাজেটের নামে মানুষের ভোগান্তি তৈরির এই বাজেট যখন সরকার পাশ করাচ্ছে, তখন জনগণকে সাথে নিয়ে আমাদের পথচলা আরো দৃঢ় করতে হবে।
এসময় প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান চন্দন সেনগুপ্ত প্রমুখ বক্তব্য রাখেন।
এসময় নেতৃবৃন্দ বলেন, বৈষম্য বিরোধী আন্দোলনের রেজাল্ট হিসেবে আজ জামায়াত-এনসিপিসহ ১১ দলীয় স্বাধীনতা বিরোধী জোটের ৭৪ এমপি সংসদে গেছে ঠিকই কিন্তু মার্কিন চুক্তি বাতিলের দাবিতে কোনো কথা বলছে না। আগামী ১ সপ্তাহের মধ্যে দেশ বিরোধী মার্কিনী চুক্তি বাতিলের বিষয়ে সিদ্ধান্ত না নিলে সংসদ ঘেরাওসহ লাগাতার কর্মসূচি ঘোষণা করবে নতুনধারা বাংলাদেশ এনডিবি।
এসময় নেতৃবৃন্দ বলেন, বাণিজ্য চুক্তির প্রতিটি ধারা বাংলাদেশের অর্থনীতির জন্য ক্ষতিকর। গার্মেন্টস শিল্পকে রক্ষার অজুহাতে দেশের অন্যান্য শিল্প, বাণিজ্য, ও কৃষিখাতকে ধ্বংস করার জন্য এই চুক্তি করেছিলো ইউনূস গং। যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট এরই মধ্যে রেসিপ্রোকাল ট্যারিফ বাতিল ঘোষণা করলেও বাংলাদেশে সেই চুক্তি বহাল রেখে ক্ষমতায় এসে-বিরোধী দল হয়ে বোবার ভূমিকায় অবর্তীণ হয়েছে ছাত্র আন্দোলনে তথাকথিত নেতারা। যে চুক্তির কারণে দেশের ওষুধ শিল্প, পোল্ট্রি, ডেইরি, ই-কমার্স ও কৃষিসহ বিভিন্ন খাত ক্ষতির মুখে। তা নিয়ে এরা না ভেবে বাজেট বাজেট খেলায় মত্ত হয়ে বড় বাজেট পাস করিয়েছে। যা জাতির কপাল পোড়াবার ব্যবস্থার পাশাপাশি সরকার নিজেদেরকে গ্যাড়াকলে আটকে দিচ্ছে।
(পিআর/এসপি/জুন ৩০, ২০২৬)
