দেবহাটায় ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক
রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : এক হাজার ৩৫ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়িকে আটক করেছে র্যাব। আজ বৃহস্পতিবার ভোরের দিকে সাতক্ষীরার দেবহাটা উপজেলার মাঝ সখীপুর থেকে এসব আটক করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ি কবির হোসেন দেবহাটা থানার মাঝ সখিপুর গ্রামের নওসের আলী সরদারের ছেলে।
র্যাব-৬, সাতক্ষীরা ক্যাম্পের কোঃ কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার কাজী জায়েনউদ্দিন মোঃ যিয়াদ জানান, বৃহস্পতিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে দেবহাটা থানার মাঝ সখিপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় অবৈধ মাদক এক হাজার ৩৫ বোতল ফেন্সিডিলসহ আসামি মোঃ কবির হোসেনকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু পূর্বক উদ্ধারকৃত মাদক ও আসামিকে দেবহাটা থানায় হস্তান্তর করা হয়েছে।
(আরকে/এসপি/জুলাই ০২, ২০২৬)
