সাংবাদিক সোমা, আনিস, মেহেদীসহ ৬ জনের বাকস্বাধীনতা হরণের নিন্দা
স্টাফ রিপোর্টার : সাংবাদিক সোমা ইসলাম, আনিস আলমগীর, মোমিন মেহেদীসহ ৬ জনের বাক স্বাধীনতা হরণের নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে বাংলাদেশ প্রেস ইউনিটি।
আজ রবিবার প্রেস ইউনিটির পক্ষ থেকে ইউনিটির চেয়ারম্যান চন্দন সেন পলাশ ও ভারপ্রাপ্ত মহাসচিব বাহাউদ্দীন আহমেদের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এসব জানানো হয়।
এতে নেতৃবৃন্দ বলেন, ৫ আগস্ট যারা করেছে বৈষম্য দূর করার, বাক স্বাধীনতা দেয়ার অঙ্গীকারে দাঁড়িয়ে, তারাই আজ জাতির বিবেকে কথা বলতে দিতে চাইছে না। মামলা করছে, হামলা করছে, হয়রানি করছে আর এই সকল কিছু চলমান বিএনপি সরকার মুখ বুজে সহ্য করছে। ঠিক একইভাবে একাত্তরেরও স্বাধীনতা বিরোধী-যুদ্ধাপরাধীরা করেছিলো। শহীদ মুনীর চৌধুরী, সেলিনা পারভীনের মত মানুষকে গুম করেছিলো। আজ যেন সেই দেশ বিরোধী চক্র ফিরে এসেছে নতুন মোড়কে, নতুন মুখোশে। আমরা মনে করি বাক স্বাধীনতার ভিত্তিতে যৌক্তিকভাবে সমালোচনা অব্যাহত রাখার সুযোগ না দিলে খুব দ্রুত সময়ের মধ্যে সারাদেশে সংবাদযোদ্ধারা মাঠে নামতে বাধ্য হবে। বিবৃতিতে সাংবাদিক নেতৃবৃন্দ অনতিবিলম্বে ভূঁইফোর জেডিএফ-এর বিষয়ে সরকারের সুষ্ঠু তদন্ত সাংবাদিক, শিল্পীদের বিরুদ্ধে এমন ন্যাক্কারজনক অবস্থানের কারণ উদঘাটনের দাবি জানান।
বিবৃতিতে আরো উল্লেখ করা হয়, জুলাইর আন্দোলনকারীরা বিরোধী দল থাকা অবস্থায়ই সাংবাদিকদের উপর হামলা করছে, মামলা করছে এবং প্রমাণ করে যে, তারা ক্ষমতায় আসলে সারাদেশে সাংবাদিক সমাজকে এক এক করে নিঃশেষ করা শুরু করে দেবে!
(পিআর/এসপি/জুলাই ০৫, ২০২৬)
