তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : গোপালগঞ্জে ৮ম শ্রেণির শিক্ষার্থী ধর্ষণ মামলায় ১ নারীসহ ২ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে অর্থদণ্ডে দণ্ডিত করা হয়েছে। 

আজ সোমবার দুপুরে গোপালগঞ্জ শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক মোহাম্মদ মোরশেদ আলম এ দণ্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- কাশিয়ানী উপজেলার তিলছড়া গ্রামের প্রফুল্ল বিশ্বাসের ছেলে উজ্জ্বল বিশ্বাস (৩১) ও একই গ্রামের অমৃত বিশ্বাসের স্ত্রী কল্পনা বিশ্বাস (৪৬)।

উজ্জ্বল বিশ্বাসকে যাবজ্জীবন ও ১ লক্ষ টাকা এবং অপর আসামী কল্পনা বিশ্বাসকে যাবজ্জীবন ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

মামলার বিবরনে জানাগেছে, কাশিয়ানী উপজেলার তিলছড়া গ্রামের উজ্জ্বল বিশ্বাস ৮ম শ্রেনীর শিক্ষার্থীকে (সংগীতা টিকাদার) বিভিন্ন সময় কুপ্রস্তাব ও উত্যক্ত করে বিয়ের প্রস্তাব দিয়ে আসছিলো। ওই শিক্ষার্থী এসব প্রস্তাব প্রত্যাক্ষাণ করে। এতে উজ্জ্বল ক্ষিপ্ত হয়। ২০২০ সালের ০৩ অক্টোবর সন্ধ্যায় উজ্জ্বলের প্ররোচনায় প্রতিবেশী কল্পনা বিশ্বস ছুলছাত্রীকে তালপিঠা বানানোর কথা বলে তার বসত ঘরে ডেকে আনে। ওই ঘরে থাকা উজ্জ্বল বিশ্বাস তাকে জোরকরে ধর্ষণ করে। কল্পনা ঘররের দরজায় দাড়িয়ে পাহারা দিয়ে এ কাজে উজ্জ্বলকে সহায়তা করে।

এ ঘটনায় ৬ অক্টোবর ওই শিক্ষার্থীর মা বাদী হয়েছে উজ্জ্বল বিশ্বাস, কল্পনা বিশ্বাস ও উজ্জ্বলের বাবা প্রফুল্ল বিশ্বাসকে আসামি করে গোপালগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রইব্যুনালে একটি পিটিশন দায়ের করেন। ওই আদালতের বিচারক কাশিয়ানী থানার ওসিকে থানায় ধর্ষণ মামলা দায়ের করে আদালতে প্রতিবেদেন দাখিলের আদেশ দেন। কাশিয়ানী থানার ওসি ১৬ অক্টোবর থানায় মামলা দায়ের করেন। ওই থানার এসআই মোঃ নুরুল ইসলাম দীর্ঘ তদন্ত শেষে এ ঘটনায় প্রফুল্ল বিশ্বাসের সম্পৃক্ততা পাননি। তাকে এ মামলা থেকে ব্যহতি দিয়ে ২০২১ সালের ৪ মার্চ আদালতে তদন্ত কর্মকর্তা উজ্জ্বল ও কল্পনার বিরুদ্ধে চার্জশীট দাখিল করেন। স্বাক্ষ্য-প্রমান গ্রহণ শেষে বিচারক ২ আসামিকে দোষী সাব্যস্ত করে এ রায় ঘোষণা করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী বিজ্ঞ পাবলিক প্রসিকিউটার মোঃ তৌফিকুল ইসলাম বলেন, এই রায়ে আমরা সন্তুষ্ট এবং এতে আইনের শাসন প্রতিষ্ঠা হবে বলে তিনি মন্তব্য করেন।

অন্যদিকে, আসামী পক্ষের আইনজীবী অ্যাডঃ মোঃ কদরে আলম খান বলেন, এই রায়ের বিরুদ্ধে আমরা উচ্চ আদালতে আপিল করব।

(টিবি/এসপি/জুলাই ৬, ২০২৬)