বিপুল কুমার দাস, রাজৈর : মাদারীপুরর রাজৈরে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ  পল্লী উন্নয়ন বোর্ডের আয়োজনে আজ সোমবার সকালে রাজৈর উপজেলা মিলনায়তনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন হয়। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী, আলোচনা সভা, পুরুস্কার বিতরণ, ঋণ বিতরণ ও গাছের চারা বিতরণ করা হয়।

এ উপলক্ষে "উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ" এ প্রতিপাদ্য কে সামনে রেখে, রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহফুজুল হক এর সভাপতিত্বে ও রাজৈর উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা, সাগর সাহার সঞ্চালনায়, আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মাদারীপুর -২ আসনের সংসদ সদস্য, জাহান্দার আলী মিয়া। স্বাগত বক্তব্য রাখেন, রাজৈর উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা, সাগর সাহা।

উপকার ভোগীদের মধ্য থেকে, বক্তব্য রাখেন, রাজৈর পল্লী উন্নয়নের শ্রেষ্ঠ উপকার ভোগী,ক্ষীরদ মন্ডল।

এছাড়াও উপস্থিত ছিলেন, মাদারীপুর জেলা বিএনপির সদস্য, জীবন বোস,আরিফ হাওলাদার, রাজৈর উপজেলা বিএনপির সভাপতি, ওহাব আলী মিয়া, রাজৈর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক, জাহিদুর রহমান লেবু কাজী, সাবেক রাজৈর পৌর বিএনপির আহ্বায়ক, শেখ জাকির হোসেন, সাবেক রাজৈর পৌর বিএনপির সভাপতি বাদশা মীর, রাজৈর উপজেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি কর্মকর্তা বৃন্দ, রাজৈর বিআরডিবি উপকার ভোগী বৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

পরিশেষে, উপকার ভোগীদের মধ্যে পুরুস্কার বিতরণ,ঋণ বিতরণ, গাছের চারা বিতরণ করা হয় হয়।

(বিডি/এসপি/জুলাই ৬, ২০২৬)