ময়মনসিংহ সিটি কর্পোরেশনের বাজেট ঘোষণা
নীহার রঞ্জন কুন্ডু, ময়মনসিংহ : ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ২০২৬-২০২৭ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়েছে। আজ সোমবার দুপুরে সিটি কর্পোরেশন এর শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে বাজেট ঘোষণা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ রুকুনোজ্জামান রোকনের সভাপতিত্বে নতুন অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়।বাজেট ঘোষণা অনুষ্ঠানে শিক্ষক, আইনজীবী, গণ্যমান্য ব্যক্তি, আলেম-উলামা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্য এবং নগরীর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে প্রশাসক মোঃ রুকুনোজ্জামান রোকন বলেন, নাগরিকদের উন্নত ও আধুনিক সেবা নিশ্চিত করতে পরিকল্পিত উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে এ বাজেট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি নগরীর অবকাঠামো উন্নয়ন, পরিচ্ছন্নতা ব্যবস্থা জোরদার, পরিবেশ সংরক্ষণ এবং জনকল্যাণমূলক কার্যক্রম বাস্তবায়নে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানটি সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয় এবং উপস্থিত অতিথীরা নতুন অর্থবছরের বাজেটকে নগর উন্নয়নের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে অভিহিত করেন।
(এনআরকে/এসপি/জুলাই ৬, ২০২৬)
