বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর হলেন আনিছুর রহমান
স্টাফ রিপোর্টার : বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর হিসেবে নিয়োগ পেয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক আনিছুর রহমান। তিন বছরের জন্য তাকে এ পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।
সোমবার (৬ জুলাই) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে।
প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আনিছুর রহমানকে বর্তমান পদ থেকে স্বেচ্ছায় অবসর গ্রহণ এবং অবসরোত্তর ছুটি (পিআরএল) স্থগিতের শর্তে ডেপুটি গভর্নর পদে যোগদানের তারিখ থেকে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।
এদিকে, আলাদা এক প্রজ্ঞাপনে ডেপুটি গভর্নর জাকির হোসেন চৌধুরীর চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হয়েছে।
২০২৪ সালের ৮ সেপ্টেম্বর জাকির হোসেন চৌধুরীকে তিন বছরের জন্য ডেপুটি গভর্নর হিসেবে নিয়োগ দিয়েছিল অন্তর্বর্তী সরকার।
(ওএস/এএস/জুলাই ০৭, ২০২৬)
