গোপালগঞ্জ পৌরসভার বাজেট ঘোষণা
গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জ পৌরসভার ৭৫ কোটি ৩১ লাখ ১৮ হাজার ৪৮০ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।
গতকাল মঙ্গলবার পৌরসভার সম্মেলন কক্ষে পৌর প্রশাসক ফারিহা তানজিন ২০২৬-২৭ অর্থবছরের এ বাজেট ঘোষণা করেন। এ সময় জেলা প্রশাসন, গোপালগঞ্জ পৌরসভার পদস্থ কর্মকর্তা, কর্মচারী, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
(টিবি/এসপি/জুলাই ০৮, ২০২৬)
