নীহার রঞ্জন কুন্ডু, ময়মনসিংহ : ময়মনসিংহে পরিবেশ অধিদপ্তর ও বিভাগীয় প্রশাসনের সহযোগিতায় বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আজ বৃহস্পতিবার জেলা পরিষদ সন্মেলন কক্ষে বিশ্ব পরিবেশ, জলবায়ু পরিবর্তন, আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা বিষয়ক আলোচনা সভা ও গাছের চারা বিতরণ এবং পরিবেশের উপর বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। 

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে আগামী ১৫ জুলাই পর্যন্ত ৭ দিন ব্যাপী পরিবেশ মেলা ও বিভিন্ন সরকারী বেসরকারী, শিক্ষা গবেষণা প্রতিষ্টান, পরিবেশ বান্ধব প্রযুক্তি ও পন্য প্রদর্শনের বিভিন্ন পরিবেশ উন্নয়ন বিষয়ক সেমিনার হবে।

প্রধান অতিথী ময়মনসিংহ বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবীর তার বক্তৃতায় পরিবেশ বান্ধব বিভিন্ন প্রযুক্তিগত উন্নয়নের কথা স্মরণ করিয়ে প্লাষ্টিক ব্যাগ ব্যাবহার রোধ কল্পে জনসাধারনকে উদ্বুদ্ধ করেন।

বিশেষ অতিথী ছিলেন ডি আই জি আতাউল কিবরিয়া (রেঞ্জ ডি আই জি ময়মনসিংহ) ও ডক্টর মুরাদ আহম্মেদ ফারুক (প্রফেসার পরিবেশ বিজ্ঞান দূর্যোগ ব্যাবস্থাপনা ময়মনসিংহ কৃষি বিদ্যালয়), ফরিদ আহম্মেদ (মহাপরিচালক জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি ময়মনসিংহ), সুমনা আল মজিদ প্রধান নির্বাহী কর্মকর্তা ময়মনসিংহ সিটি কর্পোরেশন। স্বাগত বক্তব্য রাখেন পরিবেশ অধিদপ্তরের পরিচালক শেখ নাজমুল হুদা।

বক্তব্য রাখেন, পরিবেশ কর্মী আব্দুল কাদের চৌধুরী (পরউআ) ইয়াজদানী কোরাইশী, সাধারণ সম্পাদক সুজন ময়মনসিংহ জেলা, আলী ইউসুফ সমাজ কর্মী, সৈয়দা সেলিনা আজাদ (উদ্দোক্তা উন্নয়ন এসোসিয়েশন, ময়মনসিংহ)।

অনুষ্ঠানেসভাপতিত্ব করেন মোঃ সাইফুর রহমান (জেলা প্রশাসক ও জেলা মসজিষ্ট্রেট ময়মনসিংহ)।অনুষ্ঠানে পরিবেশবিদ ছাড়াও বিভিন্ন পরিবেশ নিয়ে কাজ করেন এমন উদ্দোক্তারাও দিক নির্দেশনা মুলক বক্তব্য প্রদান করেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিভাগীয় কমিশনার এস এম হুমায়উন কবীর পরিবেশের উপর কাজ করে বিভিন্ন ইভেন্টের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এবং ফলজী ও ঔষদী গাছের চারা বিতরণ করা হয়।

(এনআরকে/এসপি/জুলাই ০৯, ২০২৬)