সালথায় ইযাবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
সালথা প্রতিনিধি : ফরিদপুরের সালথায় ইয়াবাসহ জনি মাতুব্বর (২৭) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
এর আগে বুধবার (৮ জুলাই) দিবাগত রাতে উপজেলার মাঝারদিয়া গ্রাম এলাকায় অভিযান চালিয়ে জনিকে গ্রেপ্তার করে সালথা থানা পুলিশ।
গ্রেফতারকৃত জনি মাতুব্বর উপজেলার মাঝারদিয়া (সামাপাড়া) গ্রামের আব্দুল কুদ্দুস মাতুব্বরের ছেলে।
সালথা থানার পরিদর্শক (ওসি) মোঃ বাবলুর রহমান খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মাঝারদিয়া এলাকায় অভিযানে চালিয়ে মাদক কারবারি জনি মাতুব্বরকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে ২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে ফরিদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
(এএন/এসপি/জুলাই ০৯, ২০২৬)
