পলাশবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে তুলা চাষের উপকরণ বিতরণ
রবিউল ইসলাম, গাইবান্ধা : গাইবান্ধার পলাশবাড়ীতে তুলা চাষ সম্প্রসারণ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। কৃষি পুনর্বাসন সহায়তা কর্মসূচির আওতায় আজ বৃহস্পতিবার তুলা উন্নয়ন বোর্ড প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
তুলা উন্নয়ন বোর্ডের রংপুর জোনের তুলা উন্নয়ন কর্মকর্তা ড.এবিএম মাদমুদ হাসানের সভাপতিত্বে
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশবাড়ৃপ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল ইসলাম বুলবুল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা সাজ্জাদ হোসেন সোহেল।
বক্তারা তুলার উৎপাদন বৃদ্ধিতে সরকারের নেওয়া বিভিন্ন কর্মসূচির ওপর আলোকপাত করেন। তারা বলেন, “দেশে তুলার উৎপাদন বাড়লে আমদানি নির্ভরতা কমবে এবং কৃষকদের আয় বৃদ্ধি পাবে। উন্নত জাতের তুলা চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে সরকার নিয়মিত কৃষি উপকরণ ও কারিগরি সহায়তা প্রদান করছে।” তুলা চাষে আধুনিক প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে উৎপাদনশীলতা বাড়ানোর ওপর তারা বিশেষ গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠান শেষে তুলা চাষে আগ্রহী কৃষকদের মাঝে প্রয়োজনীয় কৃষি উপকরণ বিতরণ করা হয়। এ সময় তুলা উন্নয়ন বোর্ড ও কৃষি বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, কৃষক প্রতিনিধি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সরকারের এই উদ্যোগ পলাশবাড়ীর স্থানীয় কৃষকদের তুলা চাষে আরও আগ্রহী করে তুলবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন। সমস্ত অনুষ্ঠানটি সঞ্চালন করেন পলাশবাড়ী তুলা উন্নয়ন বোর্ডের ইউনিট কর্মকর্তা রেজাউল করিম।
(আরআই/এসপি/জুলাই ০৯, ২০২৬)
