স্টাফ রিপোর্টার : ঢাকার বাতাসের মান বছরের বেশিরভাগ সময় অস্বাস্থ্যকর বা সংবেদনশীলদের জন্য ঝুঁকিপূর্ণ পর্যায়ে থাকে। শীতকাল তথা শুষ্ক মৌসুমে দূষণের মাত্রা বেশি বাড়ে। তথ্য বিশ্লেষণে দেখা গেছে, যে দিনগুলোতে কম-বেশি বৃষ্টি হয় সেসব দিনেও ভালো বাতাস পাচ্ছে না নগরবাসী। সাম্প্রতিক দূষণের স্কোর তেমন তথ্যই দিচ্ছে।

তবে আজ শুক্রবার (১০ জুলাই) ঢাকার বাতাসের মান ‘অনেক ভালো’ পর্যায়ে রয়েছে। যেখানে বিশ্বের বিভিন্ন দেশের ১২৫টি শহরের ওপর আইকিউএয়ারের করা বায়ুদূষণের মান সূচকে সকাল ১০টায় তালিকার দ্বিতীয় স্থানে থাকা ঢাকার দূষণের স্কোর দেখা গেছে ৩২।

এদিন সকালে বাতাসের মান পর্যবেক্ষণকারী সুইজারল্যান্ডভিত্তিক সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সকাল ১০টার সূচক থেকে এ তথ্য জানা গেছে।

কোনো একটি এলাকা বা শহরের স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ‘অনেক ভালো’ বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে ‘মাঝারি বা সহনীয়’ ধরা হয় বায়ুর মান। আর ১০১ থেকে ১৫০ স্কোর ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়।

অন্যদিকে, ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া স্কোর ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

আজ বিশ্বে বায়ুদূষণের তালিকায় ১৯২ স্কোর নিয়ে দূষণের শীর্ষে অবস্থান করছে মধ্য আফ্রিকার দেশ গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। দূষণের দিক থেকে আজ ১৪৫ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে উগান্ডার কাম্পালা। ১১৭ স্কোর নিয়ে তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে আফগানিস্তানের কাবুল। তালিকায় পাঁচে থাকা ব্রাজিলের সাও পাওলোর স্কোর ১১২।

এরপরই দূষণে শীর্ষে থাকা ১০টি দেশের মধ্যে যথাক্রমে ইন্দোনেশিয়ার জাকার্তা ১১১, ইসরায়েলের জেরুজালেম ১০৫, ভারতের কলকাতা ৯৬ ও পাকিস্তানের লাহোরের দূষণ স্কোর ৯৪।

অন্যদিকে, আজ সুইডেনের স্কটহোম ১১ স্কোর নিয়ে বাতাসের মানের দিক থেকে সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে। অস্ট্রেলিয়ার সিডনি ১২, ক্যানবেরা ১৬ ও নিউজিল্যান্ডের অকল্যান্ডের দূষণ স্কোর আজ ১৪।

(ওএস/এএস/জুলাই ১০, ২০২৬)