রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : যমুনা লাইন পরিবহনের চাকায় পিষ্ট হয়ে রুমি আক্তার (২৮) নামে এক গৃহবধূর করুণ মৃত্যু হয়েছে। এসময়  ভ্যানে থাকা  নিহতের দুই শিশু সন্তান ছিটকে পড়লেও তারা অক্ষত অবস্থায় প্রাণে বেঁচে যায়। তবে অজ্ঞাতনামা মোটর ভ্যান চালক গুরুতর আহত হয়।

ঘটনাটি বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে সাতক্ষীরার তালা উপজেলার শাহপুর বাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রুমি আক্তার তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের প্রসাদপুর গ্রামের শহিদুল মোড়লের মেয়ে ও পার্শ্ববর্তী ডুমুরিয়া উপজেলার আঠারো মাইল বেতাগ্রামের হারুন-অর-রশিদের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, দুই শিশু সন্তান নিয়ে মোটর ভ্যানযোগে তালা থেকে আঠারো মাইলের দিকে যাচ্ছিলেন রুমি বেগম।পথিমোধ্য শাহাপুর বাজার সংলগ্ন এলাকায় পৌছালে বিপরীত দিক থেকে আসা যমুনা লাইন পরিবহনের সাথে ধাক্কা লাগে।ধাক্কায় ভ্যান থেকে ছিটকে পরিবহনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থালে রুমি মৃত্যু হয়।এসময় ভ্যান চালক গুরুতর আহত হয়।তবে ভ্যান থেকে নিহতের দুই শিশু সন্তান ছিটকে পড়লে আলৌকিক ভাবে অক্ষাত অবস্থায় প্রাণে বেঁচে যায়। গুরুতর আহত ভ্যান চালককে উদ্ধার করে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ঘটনার খবর পেয়ে তালা থানা পুলিশ ও ফারায় সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

এ ব্যাপারে তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সাখাওয়াত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কারো কোনো আপত্তি না থাকায় ময়নাতদন্ত ছাড়াই নিহতের লাশ স্বজনদের হাতে তুলে দেওয়া হয়েছে।

(আরকে/এএস/জুলাই ১০, ২০২৬)