মো. মাসুদ খান, মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জের লৌহজংয়ের কুমারভোগে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজের বিরুদ্ধে ও কিশোর গ্যাংয়ের গণসচেতনতা মূলক র‌্যালি ও সমাবেশ হয়েছে। আজ শুক্রবার বাদ জুমা মাওয়া চৌরাস্তায় এ কর্মসূচি পালিত হয়। কুমারভোগ ইউনিয়ন ৪ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে এ সমাবেশ ও র‌্যালির আয়োজন করা হয়। 

মাবেশে লৌহজং উপজেলা বিএনপি’র সাবেক সহপ্রচার সম্পাদক সেকান্দার বাবুসহ বক্তারা বলেন, আমাদের লৌহজংয়ের তরুনসহ ঘরে ঘরে এখন মাদকে ছোবল দিয়েছে। প্রায় প্রতিটি ঘরে মাদকাশক্ত লোক রয়েছে। এক শ্রেনীর মাদক ব্যবসায়ী আমাদেরকে ধংস করে চলেছে। তারা অর্থের জন্য আমাদের ঘরে ঘরে এখন মাদক ঢুকিয়ে দিয়েছে। আমাদের সন্তানরা আজ বিপদগামী। তাদেরকে রক্ষা করতে আমাদের সকলকে এগিয়ে আসতে হবে। সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। আমাদের কিশোর সন্তানদের গ্যাং থেকে বের করে আনতে হবে। প্রতিটি বাবা-মা’র তার সন্তানদের প্রতি খেয়াল রাখতে হবে। সন্তানরা কোথায় যায়, কি করে তার কৈফিয়ত চাইতে হবে। তবেই আমাদের সন্তাররা কিশোর গ্যাংয়ে জড়াতে পারবেনা। আর গ্যাংয়ের সাথে না জড়ালে হয়তো এরা মাদক থেকে দূরে থাকতে পাড়বে। তাই সবার আগে আমরা আমাদের সন্তানদের প্রতি খেয়াল নিবো এবং সমাজ থেকে মাদক দূর করতে আমাদের যা যা করণীয় আমরা তাই করবো।

(এমকে/এসপি/জুলাই ১০, ২০২৬)